সর্বশেষ :
20 Oct 2026, Tue

আগামীতে আমাদের লড়াই হবে ন্যায় ও অন্যায়ের লড়াই, মার্কার লড়াই নয় -সারজিস আলম

আগামীতে আমাদের লড়াই হবে ন্যায় ও অন্যায়ের লড়াই, মার্কার লড়াই নয় -সারজিস আলম

মো. রাশেদুল ইসলাম (নাটোর): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে নাটোরে ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে শহরের আলাইপুর এলাকা থেকে পদযাত্রা শুরু করেন দলটির নেতা-কর্মীরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় এলাকার স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

পথসভায় সারজিস আলম বলেন, “আগামীতে আমাদের যে লড়াই, সে লড়াই মার্কার লড়াই হবে না। এ লড়াই হবে ন্যায় ও অন্যায়ের লড়াই। আগামী দিনের লড়াই দলের লড়াই হবে না, হবে জালিম ও মজলুমের মধ্যকার লড়াই। আগামীতে আমাদের লড়াই পুরোনো বন্দোবস্তের লড়াই হবে না; এ লড়াই হবে শাসক ও শোষিতের মধ্যকার লড়াই।”

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *