সর্বশেষ :
20 Oct 2026, Tue

নলডাঙ্গায় ৯ ফুটের দাঁড়াশ সাপ উদ্ধার, অবমুক্ত

নলডাঙ্গায় ৯ ফুটের দাঁড়াশ সাপ উদ্ধার, অবমুক্ত

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় নিষিদ্ধ কারেন্ট জালে আটকে পড়া প্রায় ৯ ফুট লম্বা একটি দাঁড়াশ সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাত ১২টার দিকে নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর এলাকা থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর সদস্য সংগঠন সবুজ বাংলা-এর পরিবেশকর্মীরা নিরাপদ স্থানে অবমুক্ত করেন।

বিবিসিএফ-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী বলেন, সারাদেশে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে যাচ্ছেন বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা। দাঁড়াশ সাপ মানুষের জন্য বিষধর নয়; বরং এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের সাপ দেখলে না মেরে বন বিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাই।

এ সময় পরিবেশকর্মী বাঁধন, মনির, সুব্রত, শাকিব, আলিফ, সাহেদসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *