সর্বশেষ :
20 Oct 2026, Tue

লামায় বন্যাদুর্গত পরিবারের মাঝে আইয়ুব আলী কোম্পানির নগদ অর্থ বিতরণ

লামায় বন্যাদুর্গত পরিবারের মাঝে আইয়ুব আলী কোম্পানির নগদ অর্থ বিতরণ

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন লামা উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আলী মিয়ার সুযোগ্য সন্তান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ আইয়ুব আলী কোম্পানি।

শুক্রবার (১০ জুলাই) দুর্যোগের এই কঠিন সময়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তিনি লামা পৌরসভার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ১৫০টি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

গত কয়েক দিনের টানা বর্ষণে লামা পৌরসভার ২ ও ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া, হরিণঝিরি, শিলেরতুয়া, বাগেরঝিরিসহ বিভিন্ন এলাকার অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে চরম সংকটে দিন কাটাচ্ছেন। কর্মহীন ও জলমগ্ন এসব অসহায় মানুষের কষ্টের কথা বিবেচনা করে দিনব্যাপী দুর্গত এলাকায় নগদ অর্থ ও খাদ্যসামগ্রী পৌঁছে দেন বিএনপি নেতা আইয়ুব আলী কোম্পানি।

আলহাজ আইয়ুব আলী কোম্পানি বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমার সামর্থ্য সীমিত হলেও মানুষের কষ্ট লাঘবে এই প্রচেষ্টা কিছুটা হলেও কাজে লাগবে।

তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দুর্গত ও পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়াই।

এদিকে আকস্মিক এই বন্যায় নগদ অর্থ ও খাদ্যসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত ও দুর্গত পরিবারের সদস্যরা। তারা জানান, সংকটের এই মুহূর্তে সাবেক ভাইস চেয়ারম্যানের এই মানবিক সহায়তা তাদের অনেক উপকারে আসবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *