সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

নলডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যশস্য (চাল) ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অনুকূলে বরাদ্দকৃত খাদ্যশস্য (চাল) ও নগদ অর্থ বিতরণ করা হয়।

সোমবার (৬ জুলাই) ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি বরাদ্দের চাল ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বুলবুল বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অনুকূলে বরাদ্দকৃত খাদ্যশস্য (চাল) ও নগদ অর্থ ধারাবাহিকভাবে বিতরণ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও হুইপ মহোদয়ের উদ্যোগে নলডাঙ্গা উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *