দোহার (ঢাকা): জয়পাড়া রক্তদাতা সংগঠনের উদ্যোগে জরুরি ভিত্তিতে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আরেফুল ইসলাম আরিফ এবং সঞ্চালনা করেন সাইদুল আহম্মেদ সাইদ।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতি মাসে একটি ‘সুপার ফাইভ’ টিম গঠন করা হবে। এই টিম সংশ্লিষ্ট মাসে সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে।
এছাড়া নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে সদস্য ফরম বিতরণ এবং চলমান বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সংগঠনের অধিকাংশ দায়িত্বশীল সদস্য উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। বক্তারা আশা প্রকাশ করেন, সকলের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও সমর্থনে জয়পাড়া রক্তদাতা সংগঠন ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে মানবসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

