সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় জীনামেজু কল্যাণ ট্রাস্টের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

লামায় জীনামেজু কল্যাণ ট্রাস্টের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলায় স্থানীয় যুবক-যুবতী ও নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ জুলাই) লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে টিটিএন্ডডিসি জেলা পরিষদ গেস্ট হাউস ভবনে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘উঃ নন্দমালা জীনামেজু কল্যাণ ট্রাস্ট’-এর অধীনে পরিচালিত এ উদ্যোগের সার্বিক আয়োজনে রয়েছে ‘লামা টেকনিক্যাল ইনস্টিটিউট’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই। একই সঙ্গে নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। পাহাড়ি অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে উঃ নন্দমালা জীনামেজু কল্যাণ ট্রাস্ট ও লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের এই যৌথ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

জীনামেজু কল্যাণ ট্রাস্টের পরিচালক উঃ নন্দমালা (ভান্তে) জানান, টিটিএন্ডডিসি জেলা পরিষদ গেস্ট হাউস ভবনটি জেলা পরিষদের কাছ থেকে পাঁচ বছরের জন্য লিজ নিয়ে ‘লামা টেকনিক্যাল ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, পাহাড়ের বেকার যুবক-যুবতীদের কম্পিউটার শিক্ষা এবং নারীদের স্বাবলম্বী করে তুলতে এই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন অতিথিরা।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *