সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় প্রায় এক মাস আগে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ সকালে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের রায়সিংহপুর বাজারে কালীগঞ্জ ব্রিজের পূর্ব পাশে একটি দোকানের সামনে আব্দুল হামিদুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে আসেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হামিদুর রহমান নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

পুলিশ জানায়, পূর্বের হামলার ঘটনায় স্থানীয় কয়েকজন বিএনপি নেতা-কর্মীর নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। তবে ওই হামলার সঙ্গে তার মৃত্যুর সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত এবং চিকিৎসাসংক্রান্ত তথ্য পর্যালোচনার পর নিশ্চিত হওয়া যাবে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম বলেন, ঘটনাটি আমাদের জানা রয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *