সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে গ্রাম পুলিশের বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার, ইয়াবাসহ আটক ২

পাঁচবিবিতে গ্রাম পুলিশের বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার, ইয়াবাসহ আটক ২

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক অভিযান চালিয়ে এক গ্রাম পুলিশের বসতবাড়ি থেকে তাজা গাঁজার গাছ উদ্ধার এবং অপর এক ব্যক্তির কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় মাদক কারবারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা গ্রামের মৃত নফের উদ্দিনের ছেলে ও গ্রাম পুলিশ সদস্য আমিন উদ্দিন (৪২)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে একই রাতে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পুটার বিল এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত মনসুর আলীর ছেলে লিটন (২৫)-কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মো. রায়হান জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গ্রাম পুলিশ সদস্য আমিন উদ্দিনের বসতবাড়িতে গাঁজার চাষ করা হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, পল্লী বিদ্যুৎ অফিস-সংলগ্ন পুটার বিল এলাকায় লিটনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *