বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। এর মধ্য দিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা ৩২টি দলের তালিকাও চূড়ান্ত হয়েছে। আজ (২৯ জুন) রাত থেকেই শুরু হচ্ছে শেষ ৩২-এর নকআউট পর্বের লড়াই।
দ্বিতীয় রাউন্ডে কোন দল কার মুখোমুখি হবে, এক নজরে দেখে নেওয়া যাক-
| তারিখ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
|---|---|---|---|
| ২৯ জুন | দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা | লস অ্যাঞ্জেলেস | রাত ১টা |
| ২৯ জুন | ব্রাজিল বনাম জাপান | হিউস্টন | রাত ১১টা |
| ৩০ জুন | জার্মানি বনাম প্যারাগুয়ে | বোস্টন | রাত ২টা ৩০ মিনিট |
| ৩০ জুন | নেদারল্যান্ডস বনাম মরক্কো | মন্তেরে | সকাল ৭টা |
| ৩০ জুন | নরওয়ে বনাম আইভরি কোস্ট | ডালাস | রাত ১১টা |
| ১ জুলাই | ফ্রান্স বনাম সুইডেন | নিউইয়র্ক-নিউ জার্সি | রাত ৩টা |
| ১ জুলাই | মেক্সিকো বনাম ইকুয়েডর | মেক্সিকো সিটি | সকাল ৭টা |
| ১ জুলাই | ইংল্যান্ড বনাম কঙ্গো | আটলান্টা | রাত ১০টা |
| ২ জুলাই | বেলজিয়াম বনাম সেনেগাল | সিয়াটল | রাত ২টা |
| ২ জুলাই | যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া | সান ফ্রান্সিসকো | সকাল ৬টা |
| ৩ জুলাই | স্পেন বনাম অস্ট্রিয়া | লস অ্যাঞ্জেলেস | রাত ১টা |
| ৩ জুলাই | পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া | টরন্টো | ভোর ৫টা |
| ৩ জুলাই | সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া | ভ্যাঙ্কুভার | সকাল ৯টা |
| ৪ জুলাই | অস্ট্রেলিয়া বনাম মিসর | ডালাস | রাত ১২টা |
| ৪ জুলাই | আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে | মিয়ামি | ভোর ৪টা |
| ৪ জুলাই | কলম্বিয়া বনাম ঘানা | কানসাস | সকাল ৭টা ৩০ মিনিট |
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মোট ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই নকআউট হওয়ায় জয়ী দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে, আর পরাজিত দলের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাবে।

