বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন ইসলামি আন্দোলন বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক পদ থেকে পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন হামিদুল ইসলাম রুবেল।
তিনি উপজেলার পবনাপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত মজিবর রহমান প্রধানের ছেলে। শনিবার (২৭ জুন) ফরিদপুর বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। এ সময় তাঁর সঙ্গে পরিবারের সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হামিদুল ইসলাম রুবেল বলেন, দীর্ঘদিন ধরে তিনি ইসলামি আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সর্বশেষ তিনি পবনাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও জানান, শনিবার (২৭ জুন) থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশ কিংবা এর কোনো সহযোগী সংগঠনের সঙ্গে তাঁর আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। ভবিষ্যতেও তিনি এ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত হবেন না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবিষ্যতে আমি আর কোনো দিন ইসলামি আন্দোলনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করব না।
সংবাদ সম্মেলনে তাঁর স্ত্রী আতিয়া বানুসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

