সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোরে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোরে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো. রাশেদুল ইসলাম (নাটোর): অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নাটোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে সদর উপজেলা ও শহর যুবদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় কেন্দ্রীয় যুবদলের নেতা ডলারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখন নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই তাদের অপতৎপরতা রুখতে যুবদল সব সময় রাজপথে থেকে তাদের প্রতিহত করবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *