সর্বশেষ :
19 Oct 2026, Mon

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, রাজধানী কারাকাসে ব্যাপক ক্ষয়ক্ষতি

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, রাজধানী কারাকাসে ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্প দুটির মাত্রা ছিল ৭.১ ও ৭.৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে মোরোন এলাকার কাছে।

ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন এলাকায় বহুতল ভবন ধসে পড়ে, দেয়াল ভেঙে যায় এবং রাস্তাজুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ধুলোর মেঘে ঢেকে যাওয়া শহর ও আতঙ্কিত মানুষের নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায় নেমে আসার দৃশ্য দেখা গেছে।

এছাড়া দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকেতিয়া (সিমন বলিভার) বিমানবন্দরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টার্মিনালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমান চলাচল ব্যাহত হয়েছে।

ভূমিকম্পের কম্পন প্রতিবেশী কলম্বিয়াসহ ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *