সর্বশেষ :
19 Oct 2026, Mon

সৌদি প্রবাসীদের সাদা কাগজে সই না করার সতর্কবার্তা দূতাবাসের

সৌদি প্রবাসীদের সাদা কাগজে সই না করার সতর্কবার্তা দূতাবাসের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই না দেওয়ার জন্য সতর্ক করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুধবার (২৪ জুন) দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধ কিংবা নির্দেশে সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের অসতর্কতার সুযোগ নিয়ে অসাধু ব্যক্তি বা চক্র আর্থিক প্রতারণা, জাল দলিল তৈরি, অবৈধ লেনদেনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে পারে।

দূতাবাস আরও জানায়, এ ধরনের ঘটনার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি অনাকাঙ্ক্ষিতভাবে ফৌজদারি মামলা, আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অন্যান্য আইনগত জটিলতার মুখোমুখি হতে পারেন।

তাই কোনো কাগজপত্র বা নথিতে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়ার আগে তার বিষয়বস্তু সম্পূর্ণভাবে বুঝে ও যাচাই করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সকল প্রবাসী বাংলাদেশির প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *