আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে আবারও ইতিহাস গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। নকআউট পর্বের এই ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে একসঙ্গে চারটি রেকর্ড নিজের নামে লিখিয়েছেন তিনি।
৩৮ বছর বয়সী মেসির বিশ্বকাপ গোলসংখ্যা এখন ১৮, যা তাকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। এর মাধ্যমে তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোল এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তার ১৭ গোলের রেকর্ড ছাড়িয়ে গেছেন।
এছাড়া বিশ্বকাপে তার জয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৮, যা নতুন রেকর্ড। ম্যাচসংখ্যা বেড়ে হয়েছে ২৮ এবং বিশ্বকাপে মোট খেলার সময় দাঁড়িয়েছে ২,৪৮৯ মিনিট, যা ইতোমধ্যেই সর্বকালের সর্বোচ্চ।
অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের দিনে চারটি রেকর্ড গড়ে বিশ্বকাপ ইতিহাসে নিজের অবস্থান আরও শক্ত করলেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি।

