দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার ৫ নম্বর সুতারপাড়া ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ পারভেজ স্বাক্ষরিত প্যাডে এ অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে মো. কোব্বাত সওদাগরকে আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুল করিম বেপারী, নুরুল ইসলাম শেখ, আজাদ হোসেন মোল্লা, সিদ্দিকুর রহমান সুমন, ইকবাল হোসেন, অপু মুন্সি, নজরুল ইসলাম খান, শফিকুল বেপারী, সালাউদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক উজ্জ্বল, আজাহার খান, শফিকুল ইসলাম ও আব্দুল করিম।
কমিটির সদস্যরা হলেন- মো. জলিল সওদাগর, নাসির উদ্দিন মোল্লা, মোতালেব বেপারী, মানিক হোসেন, হিরণ আহমেদ, স্বপন বেপারী, মোজাম্মেল বেপারী, সামসুল হক, শাহীন খন্দকার, তাজেল ইসলাম তাজুল, ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন মুন্সি, আব্দুর রহমান ফকির, আবির হোসেন মানিক, সাইফুল ইসলাম, ফিরোজ মোল্লা এবং ফরহাদ বেপারী।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন আহ্বায়ক কমিটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে।

