সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

পাঁচবিবিতে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির ব্যস্ততম সড়ক লাঙ্গলহাটিতে ট্রাকচাপায় রাশেদুল ইসলাম জনি (৪২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাশেদুল উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

রাশেদুলের সুখের সংসারে স্ত্রী, এক কন্যাসন্তান ও এক পুত্রসন্তান রয়েছে। তাদের রেখে তিনি না-ফেরার দেশে চলে গেলেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের লাঙ্গলহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল ইসলাম জনি মোটরসাইকেলে করে যাওয়ার সময় সামনে একটি ট্রাক দেখতে পেয়ে ব্রেক করেন। এ সময় পিচ্ছিল রাস্তার কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *