সর্বশেষ :
19 Oct 2026, Mon

দেশের শ্রেষ্ঠ চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন

দেশের শ্রেষ্ঠ চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): ৬ষ্ঠ জাতীয় চা দিবস উপলক্ষে সারাদেশের মধ্যে ‘শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী’ ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার লাভ করেছেন ইস্পাহানি চা কোম্পানির নেপচুন চা বাগানের চা শ্রমিক জেসমিন ওরাওঁ| ২০২৫ সালে তিনি মোট ২৫ হাজার ৬২১ কেজি চা পাতা চয়ন করে এ স্বীকৃতি অর্জন করেন।

জেসমিন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নেপচুন চা বাগানের একজন স্থায়ী শ্রমিক| শ্রমিক সম্পর্কিত ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী হিসেবে সম্মাননা পান তিনি| পুরস্কার হিসেবে তিনি ১৮ ক্যারেট স্বর্ণের এক ভরির সমপরিমাণ অর্থ অর্থাৎ ১ লাখ ৮৭ হাজার ৬০৯ টাকার চেক পেয়েছেন|

শনিবার শ্রীমঙ্গলে ৬ষ্ঠ জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়| পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মাইনুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ চা সংসদের সভাপতি কামরান টি রহমান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *