সর্বশেষ :
20 Oct 2026, Tue

দোহারে ডাকাতি মামলার আসামিসহ ৬ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

দোহারে ডাকাতি মামলার আসামিসহ ৬ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় ডাকাতি মামলার আসামিসহ ছয়জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। শনিবার (২০ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের সালাম মোল্লার ছেলে লিটন মোল্লা (২০), কুলছড়ি গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে সালাম মিয়া (৪৭), নাগেরকান্দা গ্রামের সালামের ছেলে রনি, দক্ষিণ শিমুলিয়া গ্রামের আইয়ুব আলীর মেয়ে আকলিমা, নুরু মুন্সির ছেলে আবুল কালাম এবং মধুরখোলা গ্রামের আবুল কালামের ছেলে দেলোয়ার হোসেন (২৪)।

সোমবার সকালে তাদেরকে বিভিন্ন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *