সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ

পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির বাগজানার ঐতিহ্যবাহী বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন “সোনালী সংঘ ও পাঠাগার”-এর উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার সোনাপুর থেকে শাওয়ালপাড়া যাওয়ার গ্রামীণ সড়কে ৫ শতাধিক গাছের চারা রোপণ করা হয়। ঢাকার শাহবাগের ‘গণগ্রন্থাগার অধিদপ্তর’-এর অর্থায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান, সম্পাদক মো. পলাশ হোসেন, নির্বাহী সদস্য ফিরোজ হোসেন, সঞ্জয় খালকো এবং গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার পরিচালক মো. গোলাম মোস্তফাসহ অনেকে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *