আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির বাগজানার ঐতিহ্যবাহী বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন “সোনালী সংঘ ও পাঠাগার”-এর উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে উপজেলার সোনাপুর থেকে শাওয়ালপাড়া যাওয়ার গ্রামীণ সড়কে ৫ শতাধিক গাছের চারা রোপণ করা হয়। ঢাকার শাহবাগের ‘গণগ্রন্থাগার অধিদপ্তর’-এর অর্থায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান, সম্পাদক মো. পলাশ হোসেন, নির্বাহী সদস্য ফিরোজ হোসেন, সঞ্জয় খালকো এবং গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার পরিচালক মো. গোলাম মোস্তফাসহ অনেকে।

