সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে জাতীয় ফল মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

খাগড়াছড়িতে জাতীয় ফল মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছোটর বিশ্বাস (খাগড়াছড়ি): “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় ফল মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক যুগল পদ দে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খাগড়াছড়িতে ফল চাষে প্রথম বিপ্লব ঘটে ১৯৯৯ সালে। শুধু খাগড়াছড়ি নয়, রাঙামাটি ও বান্দরবানসহ তিন পার্বত্য জেলাতেই তখন ফল চাষের ব্যাপক প্রসার ঘটে। সেই সময় থেকেই পাহাড়ি কৃষকদের মধ্যে ফল চাষের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় আজ খাগড়াছড়ি উৎপাদিত ফল স্বাদ ও গুণগত মানের কারণে দেশের অন্যান্য জেলার তুলনায় বিশেষ পরিচিতি লাভ করেছে। এ ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবদান সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, ফল চাষের মাধ্যমে একদিকে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে পার্বত্য অঞ্চলের কৃষিভিত্তিক সম্ভাবনাও আরও সমৃদ্ধ হচ্ছে।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আহসানুল চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমাসহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলায় ফল উৎপাদনে সাফল্য অর্জনকারী তরুণ উদ্যোক্তা, কৃষক ও কৃষাণীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ এবং সম্মাননা প্রদান করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *