আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): মাদক একটি পরিবার, সমাজ, দেশ ও জাতির শত্রু। মাদকের নেশা স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবকদের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। একজন মাদকসেবী পরিবার ও সমাজে অশান্তির অন্যতম কারণ। তাই মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন স্থানীয় যুবকরা।
শুক্রবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী রতনপুর স্কুল মাঠে এ মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. আল-ইমরান মণ্ডল, ইউনিয়ন জামায়াতের আমির মো. সাজেদুল রহমান সরকার, সমাজসেবক মো. আব্দুল মতিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোস্তাফিজুর রহমান সুমন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. হাসান আলী, ছাত্রদল কর্মী মো. এমরান হোসেন এবং জয়পুরহাট জেলা বাস শ্রমিক ইউনিয়নের (জয়পুরহাট-হিলি রুট) সাবেক ক্রীড়া সম্পাদক ও যুবদল কর্মী মো. জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পলাশগড় যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত এ মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করেন মো. মাসুদুল ইসলাম মুরাদ।

