সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে গ্লোবাল ভিলেজ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দোহারে গ্লোবাল ভিলেজ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার মারুয়াপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্লোবাল ভিলেজ ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলার ডাইয়ারকুম-ডাইয়াগজারিয়া এলাকায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় ৯৪ জন বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

গ্লোবাল ভিলেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

আয়োজকরা আরও বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবতার সেবার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলাই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *