সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে ইয়াবাসহ মেডিকেল প্রমোশন অফিসার আটক

দোহারে ইয়াবাসহ মেডিকেল প্রমোশন অফিসার আটক

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার জয়পাড়া ওয়ান ব্যাংক মোড় এলাকা থেকে মো. জহিরুল ইসলাম (৩০) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে দোহার থানা পুলিশ।

শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জহিরুল ইসলাম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি প্রায় ছয় মাস ধরে দোহারে জিসকা ফার্মাসিউটিক্যালসের (হরমোন টিম) মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে জয়পাড়া ওয়ান ব্যাংক মোড় এলাকায় তিনজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় দোহার থানার এসআই হামিদুর রহমান, এএসআই জাহাঙ্গীর আলম এবং পুলিশের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে জহিরুল ইসলামসহ তিনজনকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

দোহার থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *