সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে আল মদিনা জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দোহারে আল মদিনা জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের রঘুদেবপুর এলাকায় ‘আল মদিনা জামে মসজিদ’-এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ জুন) এলাকার সম্মানিত মুরুব্বি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই শুভ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা জানান, ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এবার খুব শীঘ্রই মসজিদের মূল নির্মাণকাজ শুরু হবে। নতুন এই দৃষ্টিনন্দন মসজিদ ভবনটি শুধু ইবাদতের স্থানই নয়, বরং এটি দ্বীনি শিক্ষা, ইসলামের প্রচার-প্রসার ও সমাজকল্যাণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

এদিকে মসজিদ কমিটির পক্ষ থেকে সকলের প্রতি একটি বিনীত আবেদন জানানো হয়েছে। মসজিদটির নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয়রা বলেন, একটি সুন্দর ইবাদতখানা আল্লাহর ঘর হিসেবে গড়ে তুলতে বিপুল অর্থের প্রয়োজন। আমরা আশা করি, বিত্তবান ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী এই মহতী কাজে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

পরিশেষে, মহান আল্লাহ তাআলা যেন সকলের এই দানকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করেন- এই প্রার্থনা জানানো হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *