সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে দিনব্যাপী এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিপি) অনুষ্ঠান, ভার্চুয়ালি যুক্ত ছিলেন হুইপ দুলু

নাটোরে দিনব্যাপী এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিপি) অনুষ্ঠান, ভার্চুয়ালি যুক্ত ছিলেন হুইপ দুলু

মো. রাশেদুল ইসলাম (নাটোর): জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাদের মধ্য থেকেই কেউ সরকারি কর্মকর্তা, কেউ রাজনীতিবিদ, আবার কেউ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নেতৃত্ব দেবে।

তিনি বলেন, “গতকাল ঘোষিত বাজেট বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা বাজেট। এ বাজেটে কৃষি থেকে শুরু করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী ও যুবসমাজের কথা বিবেচনা করে নতুন প্রজন্মের জন্য নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। ল্যাপটপ, কম্পিউটারসহ প্রযুক্তিপণ্যের দাম কমানো হয়েছে, ফলে সাধারণ মানুষ উপকৃত হবে।”

শুক্রবার বেলা ১২টার দিকে নাটোর সদর উপজেলা পরিষদ হলরুমে “মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” এবং উপজেলা পর্যায়ের দিনব্যাপী এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিপি) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এ অনুষ্ঠানে উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, উদ্ভাবনী ধারণা এবং স্টার্টআপ উদ্যোগ প্রদর্শন করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *