সর্বশেষ :
19 Oct 2026, Mon

আগামীকাল পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের, এক নজরে গ্রুপ ও সূচি

আগামীকাল পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের, এক নজরে গ্রুপ ও সূচি

স্পোর্টস ডেস্ক: অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আগামীকাল বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এই আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল।

প্রায় ৪০ দিনের লড়াই শেষে আগামী ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টির। নতুন ফরম্যাটে ১২টি গ্রুপে বিভক্ত দলগুলো গ্রুপপর্ব শেষে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামবে।

বিশ্বকাপের গ্রুপ বিন্যাস

গ্রুপ ‘এ’

মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র

গ্রুপ ‘বি’

কানাডা, বসনিয়া, কাতার ও সুইজারল্যান্ড

গ্রুপ ‘সি’

ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড

গ্রুপ ‘ডি’

যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক

গ্রুপ ‘ই’

জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডর

গ্রুপ ‘এফ’

নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া

গ্রুপ ‘জি’

বেলজিয়াম, মিসর, ইরান ও নিউজিল্যান্ড

গ্রুপ ‘এইচ’

স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে

গ্রুপ ‘আই’

ফ্রান্স, সেনেগাল, ইরাক ও নরওয়ে

গ্রুপ ‘জে’

আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান

গ্রুপ ‘কে’

পর্তুগাল, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া

গ্রুপ ‘এল’

ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা

উদ্বোধনী ম্যাচ

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটিতে, বাংলাদেশ সময় ১২ জুন রাত ১টায়।

গ্রুপপর্বের উল্লেখযোগ্য ম্যাচ

  • ১২ জুন: কানাডা বনাম বসনিয়া
  • ১৩ জুন: যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে
  • ১৪ জুন: ব্রাজিল বনাম মরক্কো
  • ১৪ জুন: নেদারল্যান্ডস বনাম জাপান
  • ১৫ জুন: স্পেন বনাম কেপ ভার্দে
  • ১৬ জুন: ফ্রান্স বনাম সেনেগাল
  • ১৭ জুন: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া
  • ১৭ জুন: ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া
  • ১৭ জুন: পর্তুগাল বনাম গণপ্রজাতন্ত্রী কঙ্গো
  • ২০ জুন: ব্রাজিল বনাম হাইতি
  • ২১ জুন: স্পেন বনাম সৌদি আরব
  • ২২ জুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
  • ২৩ জুন: ইংল্যান্ড বনাম ঘানা
  • ২৩ জুন: পর্তুগাল বনাম উজবেকিস্তান
  • ২৫ জুন: স্কটল্যান্ড বনাম ব্রাজিল
  • ২৬ জুন: জাপান বনাম সুইডেন
  • ২৬ জুন: নরওয়ে বনাম ফ্রান্স
  • ২৭ জুন: উরুগুয়ে বনাম স্পেন
  • ২৮ জুন: কলম্বিয়া বনাম পর্তুগাল
  • ২৮ জুন: জর্ডান বনাম আর্জেন্টিনা

নকআউট পর্বের সূচি

শেষ ৩২

২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।

শেষ ১৬

৪ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।

কোয়ার্টার ফাইনাল

  • ৯ জুলাই
  • ১০ জুলাই
  • ১১ জুলাই
  • ১২ জুলাই

সেমিফাইনাল

  • ১৪ জুলাই
  • ১৫ জুলাই

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

  • ১৮ জুলাই, মায়ামি
  • বাংলাদেশ সময় রাত ৩টা

ফাইনাল

  • ১৯ জুলাই
  • নিউইয়র্ক-নিউজার্সি
  • বাংলাদেশ সময় রাত ১টা

ফুটবলপ্রেমীদের চোখ এখন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর দিকে। ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়নের দেখা মিলবে, নাকি শিরোপা ধরে রাখবে বর্তমান শক্তিধর কোনো দল—সেই উত্তর মিলবে আগামী ১৯ জুলাইয়ের ফাইনালে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *