সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবির গ্রামীণ সড়কে গাছের চারা রোপণ

পাঁচবিবির গ্রামীণ সড়কে গাছের চারা রোপণ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বন বিভাগের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের তেলিহার থেকে হাজরা-সিধই গ্রামীণ সড়কের দুই পাশে বৃক্ষরোপণ করা হয়।

প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এ গ্রামীণ সড়কের দুই পাশে মোট ৩ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, ভারপ্রাপ্ত উপজেলা বন কর্মকর্তা মো. মহিদ চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. মমেনা খাতুন, জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রতিটি রাস্তার দুই পাশে উপজেলা প্রশাসন বন বিভাগের সহযোগিতায় বৃক্ষরোপণ করছে। এসব গাছ গ্রামীণ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক সুফলও বয়ে আনবে।

তিনি আরও বলেন, রাস্তার পাশে গাছ না থাকলে বর্ষাকালে সড়ক ক্ষতিগ্রস্ত হয়। গাছগুলো বড় হলে সড়কের স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং পরিবেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *