সর্বশেষ :
19 Oct 2026, Mon

সিংগাইরে ডাকাতির অভিযোগে নবাবগঞ্জের যুবক নিহত

সিংগাইরে ডাকাতির অভিযোগে নবাবগঞ্জের যুবক নিহত

নবাবগঞ্জ (ঢাকা): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে ডাকাতির অভিযোগে রাজীব (৪০) নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত রাজীব ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের দত্তখণ্ড গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে রাজীবসহ ৫-৬ সদস্যের একটি দল হাকিম আলীর বাড়িতে ডাকাতি করে। তারা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ তিন লাখ টাকার বেশি অর্থ ও প্রায় চার ভরি স্বর্ণালংকার লুট করে। এ সময় গৃহকর্তা হাকিম আলী গুরুতর আহত হন। তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডাকাতির ঘটনার পর ভোরে স্থানীয়রা রাজীবকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *