সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

দোহারে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কৃষ্ণ পোদ্দার।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে উপজেলার কার্তিকপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কার্তিকপুর গ্রামের জহির মোল্লার ছেলে আকাশ মোল্লা ওরফে শুভ (২৫), একই গ্রামের এজাজ আহমেদের ছেলে মো. ইফতেখার রউফ সীমান্ত (১৯) এবং মো. আফজালের ছেলে মোহাম্মদ সিয়াম (২০)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এসআই কৃষ্ণ পোদ্দার জানান, গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার তাদের আদালতে পাঠানো হবে।

পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *