সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুমারখালী উপজেলা গণঅধিকার পরিষদের আংশিক কমিটি গঠন

কুমারখালী উপজেলা গণঅধিকার পরিষদের আংশিক কমিটি গঠন

আক্তারুজ্জামান আরিফ, কুমারখালী (কুষ্টিয়া): আগামী এক বছরের জন্য গণঅধিকার পরিষদ (জিওপি) কুষ্টিয়া জেলা শাখার অধীনে কুমারখালী উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. রাশেদুজ্জামান এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে হারুন অর রশিদ হারুনকে সভাপতি এবং শহিদুল ইসলাম বাচ্চুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়াও একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন এই কমিটি গণঅধিকার পরিষদের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে কুমারখালী উপজেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *