সর্বশেষ :
20 Oct 2026, Tue

তালা বাজারকে মডেল বাজারে গড়ে তোলার ঘোষণা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের

তালা বাজারকে মডেল বাজারে গড়ে তোলার ঘোষণা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের

শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তালা ডাকবাংলার জরাজীর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে। পাশাপাশি তালা বাজারের পুকুরপাড় এলাকার মার্কেট উদ্ধার ও পুনর্নির্মাণের মাধ্যমে বাজারকে একটি আধুনিক মডেল বাজারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

রোববার (৭ জুন) সন্ধ্যায় তালা ডাকবাংলা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণকাজ দ্রুত শুরু করা হবে। একই সঙ্গে পুকুরপাড়ের মার্কেট পুনরুদ্ধার ও আধুনিকায়ন করা গেলে ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি পাবে এবং বাজারের সার্বিক পরিবেশের উন্নয়ন ঘটবে।

তিনি আরও বলেন, তালাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে উপজেলা হিসেবে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। দায়িত্ব পালনকালে তালা-কলারোয়া সড়কের উন্নয়নসহ বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে কাজ করার চেষ্টা করবেন।

তিনি বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করব। এলাকার উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক এস. এম. ইয়াছিন উল্লাহ, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ও মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, তালা বণিক সমিতির আহ্বায়ক নুরুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, মীর মিল্টন ও আছাদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে তিনি তালা ডাকবাংলা, বাজারের দুটি মার্কেট এবং পুকুরপাড় এলাকা ঘুরে দেখেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *