সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে ঈদ পুনর্মিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান

পাঁচবিবিতে ঈদ পুনর্মিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা এবং দলের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান। তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার শিক্ষা নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রয়াত নেতাকর্মীদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে।

এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. ওয়াহাব, জেলা বিএনপির সদস্য আলী হাসান মুক্তার, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট এবং জেলা কৃষকদলের সদস্যসচিব মঞ্জুরে মওলা পলাশ।

বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক নেতা সাইফুল ইসলাম পিন্টু, বাগজানা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, রাজশাহী নিউ গভর্নমেন্ট কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. মামুন খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের সভাপতি রাব্বিউর ইসলাম রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. হাসানুজ্জামান রাব্বি, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক গুলশান আরা গ্যালিন, যুবদল নেতা হযরত আলী, সাদ্দাম হোসেন ও মেজবাউল উলুম মেজবাসহ অনেকে।

পরিশেষে ইউনিয়ন বিএনপির প্রয়াত ৪০ জন নেতাকর্মীর স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে তাঁদের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর সম্মাননার ক্রেস্ট তুলে দেন অতিথিরা। একই সঙ্গে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *