সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য প্রশান্ত ত্রিপুরা, ডেপুটি সিভিল সার্জন রতন খীসা, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্লসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

সভায় বক্তারা খাগড়াছড়িকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্প্রীতি, নিরাপদ সড়ক, উন্নয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *