সর্বশেষ :
19 Oct 2026, Mon

অবৈধ চেয়ারম্যান অপসারণ ও আমানত সুরক্ষার দাবিতে দোহারে ইসলামী ব্যাংকে কলম বিরতির আহ্বান

অবৈধ চেয়ারম্যান অপসারণ ও আমানত সুরক্ষার দাবিতে দোহারে ইসলামী ব্যাংকে কলম বিরতির আহ্বান

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায় অবস্থিত ইসলামী ব্যাংক শাখার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এক ঘণ্টার কলম বিরতির আহ্বান জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, দোহার শাখা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ চেয়ারম্যানের অপসারণ, গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিতকরণ, গ্রাহকদের স্বার্থ রক্ষা, ব্যাংক খাতের কথিত লুটেরা এস আলম গ্রুপ ও ফ্যাসিবাদের দোসরদের বয়কট, এবং গ্রাহকদের ওপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, বুধবার সকাল ১০টায় জয়পাড়া শাখায় এক ঘণ্টাব্যাপী এ কলম বিরতি পালন করা হবে। কর্মসূচিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, দোহার শাখা দাবি করেছে, গ্রাহকদের স্বার্থ ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *