সর্বশেষ :
19 Oct 2026, Mon

বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই নিরাপদে জীবনযাপন করেছে -নাটোরে হুইপ দুলু

বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই নিরাপদে জীবনযাপন করেছে -নাটোরে হুইপ দুলু

মোঃ রাশেদুল ইসলাম (নাটোর): জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমি একজন রাজনৈতিক নেতা। আমার নেতা তারেক রহমান, তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর মা বেগম খালেদা জিয়া- তাঁরাই এ দেশে সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করেছেন। একমাত্র বিএনপিই এমন একটি রাজনৈতিক দল, যার নেতা বলেছেন- হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের আইডেন্টিটি। এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই। আমরা সবাই বাংলাদেশি।

হুইপ দুলু আরও বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করবে- এটাই আমাদের অঙ্গীকার। বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই সব ধর্মের মানুষ নিরাপদে জীবনযাপন করেছে। অতীতেও এর দৃষ্টান্ত রয়েছে। আগামী দিনেও আমি আপনাদের আশ্বস্ত করছি, যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের পাশে থাকব। নির্বাচনের সময়ও আমি বলেছি, সংখ্যালঘু বা হিন্দু ভাইদের গায়ে নখের আঁচড় পর্যন্ত লাগতে দেব না। আমাদের নেতা তারেক রহমানও আপনাদের নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয় সংসদ সদস্য হিসেবে আমিও আপনাদের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি।

তিনি আজ সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে টিআর প্রকল্পের আওতায় ১ কোটি ১০ লাখ টাকা এবং কাবিটা প্রকল্পের আওতায় ১ কোটি ২০ লাখ টাকা নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *