সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

পাঁচবিবিতে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি গোহাটায় ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা’র আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে দর্শকরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। ঈদপ্রেমী মানুষের আনন্দ উপভোগের জন্য সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলে।

পাঁচবিবি পৌর থিয়েটার ও অন্বেষণ সাংস্কৃতিক সংঘের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত সুনামধন্য শিল্পীরা সুরেলা কণ্ঠে গান পরিবেশন ও নৃত্য প্রদর্শন করেন। এতে উপস্থিত দর্শকরা আনন্দে মেতে ওঠেন।

অন্বেষণ সাংস্কৃতিক সংঘের সভাপতি মো. শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মো. তাইজুল ইসলাম এবং ইমারত নির্মাণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক অনুষ্ঠানটি সফল ও সার্থকভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সকলের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *