সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন ইউএনও

পাঁচবিবিতে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন ইউএনও

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে শতবর্ষী একটি বিশাল ডালপালাবিশিষ্ট রেইনট্রি গাছ ভেঙে টিনের বেড়া ও ছাউনিযুক্ত তিনটি পরিবারের বসতঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান পরিবারের সদস্যরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।

সোমবার সকাল সাড়ে ১০টায় ১ নম্বর রেলগেটের উত্তর পাশে রেল কলোনিতে এ ঘটনা ঘটে। সকালে মুষলধারে বৃষ্টি থেমে যাওয়ার পরপরই রেইনট্রি গাছটি মুহূর্তের মধ্যে উপড়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা ঘরের বাইরে থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে গাছ পড়ে রেললাইনের স্লিপারের নিচের মাটি ও পাথর সরে যায়। দুর্ঘটনা এড়াতে ১ নম্বর রেললাইন দিয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

গাছ ভেঙে মৃত শেখ ফরিদের ছেলে নাজমুল, মৃত সুশীল রায়ের স্ত্রী জোসনা রানী এবং মৃত জলিলের ছেলে ইউসুফ আলীর টিনের তৈরি ঘর দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ফয়সাল আহমেদ আপেল, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাফিউল ইসলাম রকি এবং জেলা যুবদল নেতা মো. রাজিব ফয়সালসহ অনেকে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *