সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ফরহাদ আলী দেওয়ান শাহীনের সঙ্গে মতবিনিময়

নাটোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ফরহাদ আলী দেওয়ান শাহীনের সঙ্গে মতবিনিময়

মো. রাশেদুল ইসলাম (নাটোর): সাবেক ক্রিকেটার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক নেতা মো. ফরহাদ আলী দেওয়ান শাহীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় নাটোর জেলার সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে নাটোর শহরের জেলা স্টেডিয়ামে সাবেক ও বর্তমান খেলোয়াড়, সংগঠক, জেলা আম্পায়ার ও স্কোরার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ফরহাদ আলী দেওয়ান শাহীন বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়া নাটোরের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের বিষয়। তার মাধ্যমে জেলার ক্রিকেট ও ক্রীড়ার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলর মো. ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, নাটোরের ক্রিকেটকে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *