ঢাকা: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৭২৮ টাকা। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।
একই সঙ্গে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৩৬ টাকা বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ২ মার্চ সর্বশেষ মূল্য সমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,৩৪১ টাকা এবং অটোগ্যাসের দাম ছিল ৬১ টাকা ৮৩ পয়সা।
বিইআরসি বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্যতালিকা ঘোষণা করে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়।

