সর্বশেষ :
19 Oct 2026, Mon

হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ দোহারের চিহ্নিত মাদক ব্যবসায়ী শের আলী গ্রেফতার

হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ দোহারের চিহ্নিত মাদক ব্যবসায়ী শের আলী গ্রেফতার

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী শের আলী (৩০)কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার চর লটাখোলা এলাকায় অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শের আলী উপজেলার চর লটাখোলা এলাকার শেখ জালালের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমজাদ হোসেন এবং সঙ্গীয় ফোর্স দোহার পৌরসভার চর লটাখোলা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী শের আলীকে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করা হয়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে বিশেষ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী শের আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শিগগিরই তাকে আদালতে পাঠানো হবে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *