সর্বশেষ :
20 Oct 2026, Tue

হাফেজের পাগড়ি পরার আগেই প্রাণ গেল ওসমানের

হাফেজের পাগড়ি পরার আগেই প্রাণ গেল ওসমানের

মাদারীপুর (বরিশাল): কোরআন শরিফের ৩০ পাড়া মুখস্থ করে সদ্য হাফেজ হয়েছিলেন ওসমান (১৯)। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) তার মাথায় হাফেজ মর্যাদার পাগড়ি পরানোর কথা ছিল। কিন্তু সেই আনন্দের আগেই বেপরোয়া গতির যাত্রীবাহী বাস কেড়ে নিল তার প্রাণ।

মর্মান্তিক ঘটনাটি ঘটে বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বড় ব্রিজের ঢালে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওসমানের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা বন্ধু হাসিবুল (১৬) গুরুতর আহত হয়।

নিহত ওসমান পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানাধীন উত্তরীপাড়া গ্রামের বিল্লাল হাওলাদারের ছেলে। তিনি টেকেরহাট শাহাবুদ্দিন আহমেদ মোল্লা কমপ্লেক্সের পেছনে মাছের আড়ত সংলগ্ন বায়তুল নূর ক্যাডেট মাদ্রাসার ছাত্র ছিলেন।

আহত হাসিবুল রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকার এমদাদুল মোল্লার ছেলে। তিনি একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ জানান, মরদেহ উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *