সর্বশেষ :
19 Oct 2026, Mon

হাতিয়ায় এমপি আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলা

হাতিয়ায় আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলা

হাতিয়া (নোয়াখালী): হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকা পরিদর্শন করতে গেলে হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হান্নান মাসউদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে গাড়িতে এলাকা অতিক্রম করার সময় দুর্বৃত্তরা লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। হামলাকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়।

আবদুল হান্নান মাসউদ বলেন, আওয়ামী লীগের বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপির কর্মীরা আমাদের ওপর ককটেল বিস্ফোরণ চালায় এবং গুলি চালানোর চেষ্টা করে। পাঁচ জনের বেশি মানুষকে আটক রেখে গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তিনি অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেও হামলাকারীরা অবরুদ্ধ করতে সক্ষম হয়।

হামলার প্রতিবাদে হান্নান মাসউদ ও তার নেতাকর্মীরা স্থানীয় প্রকল্প বাজার সড়কে বসে যান। ঘটনার পর থেকেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ থেমে থেমে চলছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, বিষয়টি শুনে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *