সর্বশেষ :
19 Oct 2026, Mon

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছে এনসিপি। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। এতে এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে জানানো হয়েছে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত অভিযোগ করেন, জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে এনসিপির নেতাকর্মী ও কয়েকজন সাংবাদিক আহত হন।

তিনি আরও দাবি করেন, হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম আহত হয়েছেন। এছাড়া জেলা সার্কিট হাউসের ভেতরে থাকা এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় কয়েকটি মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় ভাঙচুরের একটি ভিডিও তাদের কাছে রয়েছে বলেও জানান সালেহ উদ্দিন সিফাত।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *