সর্বশেষ :
19 Oct 2026, Mon

সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা বিজ্ঞপ্তি

সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য দেশটিতে বাংলাদেশ দূতাবাস সোমবার (২ মার্চ) জরুরি সতর্কতা জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় আইন অনুসরণ করে শান্ত থাকা এবং গুজব এড়িয়ে চলা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছবি, ভিডিও বা সংবাদ শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে ফ্লাইটের সময়সূচি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো জরুরি সেবার জন্য দূতাবাসের হটলাইন নম্বর ৮০০১০০০১২৪ (কূটনৈতিক উইং), ৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং) ও ৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনস্যুলার সেবা) ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *