সর্বশেষ :
19 Oct 2026, Mon

সুতারপাড়া ইউনিয়নে ইসলামী যুব আন্দোলনের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সুতারপাড়া ইউনিয়নে ইসলামী যুব আন্দোলনের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একটি বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বাদ মাগরিব, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুতারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মুফতি সাঈদ বিন সুলাইমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সাগরের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মুফতি আলমাস হোসাইন দোহারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি মো. আব্দুল মালেক। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো. মতিউর রহমান মোল্লা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মুহা. আল আমিন হোসাইন, দফতর সম্পাদক মো. আমিরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুফতি শওকত মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুতারপাড়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুতারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. নুরুল হক মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্য বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *