সর্বশেষ :
19 Oct 2026, Mon

সিংড়ায় বিএনপি নেতা ও কলেজ শিক্ষককে হত্যা, খুনি সন্দেহে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগে বৃদ্ধা নিহত

সিংড়ায় বিএনপি নেতা ও কলেজ শিক্ষককে হত্যা, খুনি সন্দেহে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগে বৃদ্ধা নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় রেজাউল করিম (৫৩) নামে এক কলেজ শিক্ষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ও বিলহালতি ত্রিমোহনী কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। এ ঘটনায় খুনি সন্দেহে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়ায় এসব ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১১টার সময় কলেজ শিক্ষক রেজাউল করিম বাড়ি থেকে মাছ চাষের পুকুরের দিকে বের হলে দুর্বৃত্তরা তাকে সেখানে গলা কেটে হত্যা করে। এ ঘটনার পর রাতে খুনি সন্দেহে বিক্ষুব্ধ জনতা ওই গ্রামের আওয়ামী লীগ কর্মী ওহাব আলীর বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে ছবিহা (৭৫) নামে এক বৃদ্ধা নারী নিহত হন।

এদিকে বিএনপি নেতা ও কলেজ শিক্ষক রেজাউল করিমের হত্যার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। এ সময় নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *