মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরের সিংড়ায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের অভিযানে ৫টি শালিক অবমুক্ত করা হয়েছে এবং প্রায় ২ হাজার মিটার পাখি মারার জাল জব্দ করা হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) ভোর থেকে টানা ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করেন পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস কায়েম এবং পরিবেশ কর্মী মোতালেব হোসেন।
অভিযানে উপজেলার তাজপুর ইউনিয়নের ক্ষরসতি ও রাখালগাছা বিলে ধরা ৫টি শালিক অবমুক্ত করা হয়। এসময় তারেক নামে এক কিশোর ভবিষ্যতে আর পাখি না মারার শর্তে মুচলেকা দেয়। অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার এবং বাঁশের তৈরি সরঞ্জাম জব্দসহ পুড়িয়ে ফেলা হয়।

