দোহার (ঢাকা): ‘সাম্য ও সমতা, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহারে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকালে দোহার উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে দোহার-নবাবগঞ্জ উইভার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়নের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তুরাগ, বাংলাদেশ পল্লী উন্নয়ন ফেডারেশনের সহ-সভাপতি নাফিজ উদ্দিন চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাসির উদ্দিন। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ।

