সর্বশেষ :
19 Oct 2026, Mon

সাবেক মন্ত্রীকে নিয়ে কটূক্তি: মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাবেক মন্ত্রীকে নিয়ে কটূক্তি: মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলার অভিযোগে করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ওই বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে আমির হামজা তাকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে অভিহিত করেন।

জেলা বিএনপির নির্দেশে হুমায়ুন কবির বাদী হয়ে মানহানির মামলাটি করেন। এর আগে ১৯ এপ্রিল আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। নির্ধারিত দিনে উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবির জানান, সাবেক মন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্যের কারণে আইনের আশ্রয় নেওয়া হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *